Advertisement
E-Paper

ধোঁয়া বেরোতে শুরু করল সদ্য কেনা নামী সংস্থার ফোন থেকে! কিছু বোঝার আগেই বিস্ফোরণ, ভাইরাল ভিডিয়ো

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত ওই তরুণের নাম মজিদ। গাজ়িয়াবাদে একটি কাজে গিয়ে নিজের গ্রাম ডানকৌরে ফেরার পথে ওই পরিস্থিতির শিকার হন তিনি।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৬ ১৭:৩০
One Month Old Phone Catches Fire In Young Man’s Pocket in Greater Noida, Related Video Goes Viral

ছবি: এক্স থেকে নেওয়া।

গরম হয়ে গিয়েছিল ফোন। সে অবস্থাতেই পকেটে রেখেছিলেন। পকেটেই ফেটে গেল ফোনটি। দু’হাত এবং শরীরের নীচের অংশ গুরুতর দগ্ধ হল উত্তরপ্রদেশের গ্রেটার নয়ডার এক তরুণের। ভয়াবহ মোবাইল ফোন বিস্ফোরণের ঘটনা সংক্রান্ত একটি ভিডিয়ো ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে। ভাইরাল হয়েছে ভিডিয়োটি। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনাগ্রস্ত ওই তরুণের নাম মজিদ। গাজ়িয়াবাদে একটি কাজে গিয়ে নিজের গ্রাম ডানকৌরে ফেরার পথে ওই পরিস্থিতির শিকার হন তিনি। জানা গিয়েছে, নির্দিষ্ট সংস্থার মোবাইল ফোন পকেটে রেখেছিলেন মদিজ। কিন্তু সেটি অস্বাভাবিক ভাবে গরম হতে শুরু করে। হঠাৎ তিনি খেয়াল করেন যে ফোনটি গরম হয়ে ধোঁয়া বেরোতে শুরু করেছে। কিন্তু ফোনটি পকেট থেকে বার করার আগেই সেটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। বিস্ফোরণের অভিঘাতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয় মোবাইলটি। এর টুকরোগুলি চারদিকে ছড়িয়ে পড়ে। বিস্ফোরণের ফলে মজিদের পোশাকেও আগুন ধরে যায়। তাঁর দুই হাত এবং শরীরের নীচের অংশ গুরুতর দগ্ধ হয়। মজিদের চিৎকার শুনে তাঁকে সাহায্য করতে দৌড়ে আসেন আশপাশের লোকজন। দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। বর্তমানে হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন তিনি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।

অন্য দিকে মজিদ জানিয়েছেন, মাত্র এক মাস আগেই তিনি নির্দিষ্ট ব্র্যান্ডের ফোনটি কিনেছিলেন। স্মার্টফোনটির নিরাপত্তা এবং গুণমান নিয়েও প্রশ্ন তুলেছেন তরুণ। খবর, গ্রেটার নয়ডার ‘দ্য গ্র্যান্ড ভেনিস মল’-এর একটি স্টোর থেকে ফোনটি কিনেছিলেন তরুণ। তাঁর দাবি, ফোনটি স্বাভাবিক ভাবেই কাজ করছিল এবং এই ঘটনার আগে কোনও বড় ধরনের সমস্যা দেখা দেয়নি। বিস্ফোরণের পরবর্তী মুহূর্তগুলির বর্ণনা দিতে গিয়ে মজিদ বলেন, ‘‘বিস্ফোরণের পর মোবাইল ফোনটির টুকরো চারদিকে ছড়িয়ে পড়ে। আমার পোশাকেও আগুন ধরে যায়।’’ ঘটনায় হ্যান্ডসেটটি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে। তবে, বিস্ফোরণের প্রকৃত কারণটি এখনও নিশ্চিত ভাবে জানা যায়নি।

গ্রেটার নয়ডার ঘটনাটি আবারও মনে করিয়ে দেয় যে, স্মার্টফোন অস্বাভাবিক ভাবে গরম হওয়ার বিষয়টিকে ব্যবহারকারীদের কেন গুরুত্ব সহকারে দেখা উচিত। কোনও ফোন যদি অস্বাভাবিক ভাবে গরম হয়ে যায়, ফুলে উঠতে শুরু করে বা সেখান থেকে ধোঁয়া বার হয় কিংবা অদ্ভুত গন্ধ ছড়ায়, তবে বিষয়টিকে কোনও ভাবেই উপেক্ষা করা উচিত নয়। ফোনে এ ধরনের লক্ষণ দেখা দিলে ব্যবহারকারীদের উচিত ফোন ব্যবহার করা থেকে বিরত থাকা এবং ক্ষতিগ্রস্ত বা অতিরিক্ত গরম হওয়া ফোনকে দাহ্য পদার্থ থেকে দূরে রাখা।

গ্রেটার নয়ডার ঘটনার ভাইরাল ভিডিয়োটি পোস্ট করা হয়েছে ‘গ্রেটার নয়ডা ওয়েস্ট’ নামের এক্স হ্যান্ডল থেকে। ইতিমধ্যেই বহু মানুষ দেখেছেন সেই ভিডিয়ো। লাইক এবং কমেন্টের বন্যা বয়ে গিয়েছে। ভিডিয়োটি দেখার পর নেটাগরিকদের অনেকে যেমন বিস্ময় প্রকাশ করেছেন, তেমনই আবার উদ্বেগ প্রকাশ করেছেন অনেকে।

Viral Video Mobile Phone Blast Greater Noida

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy