Advertisement
E-Paper

ফসলে ভরা জমিতে ঢুকে তাণ্ডব চালাল হাতির পাল! শস্য নষ্ট হওয়ায় মাথায় হাত অসমের কৃষকদের

লোকালয়ে ঢুকে পড়ছে বুনো হাতির দল। হেঁটে পার হচ্ছে কৃষিজমি। নষ্ট হচ্ছে ফসল। আর সব মিলিয়ে মাথায় হাত কৃষকদের।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২৬ ১২:৪৩
elephants

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

সামনেই ফসল কাটার মরসুম। তার আগে মাথায় হাত অসমের বেশ কয়েকটি গ্রামের কৃষকদের। লোকালয়ে ঢুকে পড়ছে বুনো হাতির দল। হেঁটে পার হচ্ছে কৃষিজমি। ফলে নষ্ট হচ্ছে ফসল। কৃষকেরা জানিয়েছেন, খাবারের সন্ধানে হাতিরা কৃষিজমি এবং কলাবাগানে ঢুকে পড়ছে। এর ফলে ধান এবং কলা নষ্ট হচ্ছে। যার জেরে সমস্যায় পড়ছেন তাঁরা। জমির মধ্যে দিয়ে এক পাল হাতির হেঁটে চলার ভিডিয়ো ইতিমধ্যে ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, হাতিগুলিকে অসমের বোকো অঞ্চলের রাজাপাড়া, মুহিপাড়া, চেঞ্চাপানি, কুকুরমারা এবং ডেকাপাড়া গ্রামে দেখা গিয়েছে। এ ছাড়া রবিবার বিকেল নাগাদ ১৭ নম্বর জাতীয় সড়কেও উঠে পড়ে হাতির পাল। সেই কারণে বেশ কয়েক ঘণ্টা সড়কের দুই পাশে গাড়িগুলিকে দাঁড়িয়ে থাকতে হয়। সৃষ্টি হয় যানজট। স্থানীয়দের কথা অনুযায়ী, এই অঞ্চলের কৃষকদের কাছে বিষয়টি প্রতি দিনের সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। ক্ষতিগ্রস্ত গ্রামগুলি বান্দাপাড়া বন রেঞ্জের অধীনে পড়ে। রেঞ্জ ফরেস্ট অফিসার কুলুমোনালি গগৈ জানিয়েছেন, বনকর্মীরা হাতিগুলিকে জঙ্গলে ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন।

ভাইরাল সেই ভিডিয়োয় দেখা গিয়েছে, জমি ঢেকে রয়েছে ফসলে। তার মাঝে দাঁড়িয়ে রয়েছে বুনো হাতির দল। জমির পাশে থাকা উঁচু জায়গাতেও দাঁড়িয়ে রয়েছে অনেকগুলি হাতি। দেখে মনে হচ্ছে, সব মিলিয়ে দলে চল্লিশটিরও বেশি হাতি রয়েছে। ফসল ছিঁড়ে খাচ্ছে সেগুলি। ছোট-বড় সকলেই উপস্থিত। কেউ আবার ফসলের উপর দুলকিচালে হেঁটে চলেছে। গোটা খেতে ঘুরে বেরাচ্ছে হাতিরা। সেই ভিডিয়োই ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

‘এনডি২৪_নিউজ়’ নামের এক্স হ্যান্ডল থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ভিডিয়োটি ভাইরালও হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। প্রতিক্রিয়া এবং মন্তব্যের ঝড় উঠেছে। হাতিদের বাড়বাড়ন্ত দেখে চিন্তায় নেটপাড়া।

Viral Video Elephant Assam

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy