Advertisement
E-Paper

শিল্পতালুকের বসত এলাকায় অজগরের আতঙ্ক! দুই দৈত্যাকার সরীসৃপের অবাধ বিচরণে ঘরবন্দি সকলে, ভাইরাল ভিডিয়ো

অজগরের ভয়ে সিঁটিয়ে এলাকার বাসিন্দারা। সূর্যাস্তের পর বাড়ির বাইরে পা রাখছেন না কেউ। রোজের কাজকর্ম চালাতেও বেজায় ঝক্কি পোহাতে হচ্ছে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৬ ১০:৩৪
python

ছবি: ভিডিয়ো থেকে নেওয়া।

অসমের ডিব্রুগড় জেলার শিল্পতালুক সংলগ্ন বসত এলাকায় অজগরের দেখা মিলল। তা-ও একটি নয়, একসঙ্গে দু’টি! কখনও সেগুলির দেখা পাওয়া যাচ্ছে গাছের মাথায়, কখনও আবার রাস্তায়। ফলে, ভয়ে সিঁটিয়ে আছেন এলাকার বাসিন্দারা। সূর্যাস্তের পর আর কেউ বাড়ির বাইরে পা রাখার সাহস দেখাচ্ছেন না। ফলত, দৈনন্দিন জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাঁদের। অবাধে চলাফেরা করতেও ভয় পাচ্ছেন তাঁরা। সাপগুলির ভিডিয়ো ইতিমধ্যে সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। যদিও সেই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সূত্রের খবর, এলাকার বাসিন্দারা অজগর দু’টির উপস্থিতি সম্বন্ধে বন বিভাগে খবর দিয়েছেন। কিন্তু তাঁদের অভিযোগ, বন বিভাগ থেকে এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এলাকার বাসিন্দারা। তাঁরা বনকর্তাদের কাছে দ্রুত সাপগুলিকে অন্যত্র স্থানান্তরিত করার আবেদন জানিয়েছেন। নিজেদের এবং সরীসৃপ দু’টির নিরাপত্তার কথা মাথায় রেখে, অবিলম্বে বনকর্তাদের বিষয়টিতে হস্তক্ষেপ করার অনুরোধ করেছেন স্থানীয়েরা।

সংশ্লিষ্ট ভাইরাল ভিডিয়োয় দেখা গিয়েছে, গাছের উপর বেশ কয়েকটি ডাল মিলিয়ে বসে রয়ছে একটি দৈত্যাকার অজগর। দেখে মনে হচ্ছে যেন ঘুমের দেশে পাড়ি দিয়েছে সরীসৃপটি। সেই ভিডিয়োরই অপর অংশে দেখা গিয়েছে, জমিতে ঘাসের মাঝে ঘাপটি মেরে বসে রয়েছে অজগর। লাঠি দিয়ে খোঁচা দিলেও নড়াচড়া করছে না সরীসৃপটি।

‘দ্যফর্থপিলার.ইন’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিয়োটি পোস্ট করা হয়েছে। ইতিমধ্যে প্রচুর নেটাগরিকের নজর কেড়েছে ভিডিয়োটি। জমা পড়েছে অজস্র প্রতিক্রিয়া এবং মন্তব্য। অজগর দু’টিকে দেখে আতঙ্কে নেটপাড়া।

Viral Video Python Assam Snake Viral Video

সঠিক খবর পেতে গুগ্‌লে বেছে নিন আনন্দবাজার ডট কম

ফলো করুন আমাদের মাধ্যমগুলি

Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy