আমেরিকার প্রতি তিন জন নাগরিকের মধ্যে মাত্র এক জন ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামরিক অভিযানের সিদ্ধান্তকে সমর্থন করছেন! মঙ্গলবার রয়টার্স-ইপসোসের নতুন জনমত সমীক্ষায় উঠে এল এই তথ্য! মার্কিন নাগরিকদের সংখ্যাগরিষ্ঠ অংশই অভিযোগ তুলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প এখনও স্পষ্ট করে বলতেই পারেননি, এ যুদ্ধে ওয়াশিংটনের লক্ষ্য কী!
তবে গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত চলা ওই জনমত সমীক্ষার রিপোর্ট বলছে, ইরানে নতুন করে সামরিক অভিযানের ঘোষণার পরে ট্রাম্পের ব্যক্তিগত জনসমর্থন সামান্য বেড়েছে। বর্তমানে তাঁর জনপ্রিয়তার ৩৭ শতাংশ। যা জুন মাসের তুলনায় ৩ শতাংশ বেশি। সমীক্ষায় যোগ দেওয়া ৬৯ শতাংশ মার্কিন নাগরিকের মতে, পেন্টাগন কেন এ যুদ্ধে জড়িয়েছে ও তাদের লক্ষ্য কী, সে বিষয়ে ট্রাম্প স্পষ্ট ব্যাখ্যা দিতে পারেননি। তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির সমর্থকদের মধ্যে প্রতি ১০ জনের প্রায় চার জন এই মত দিয়েছেন!
আরও পড়ুন:
১৭ জুন সই করা যুদ্ধবিরতি সমঝোতায় ইতি টেনে ট্রাম্পের নির্দেশে ৮ জুলাই মধ্যরাত থেকে নতুন করে ইরানের উপর হামলা শুরু করে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন বাহিনী ‘সেন্টকম’। ইরানের বন্দরগুলির উপরেও নৌ-অবরোধ শুরু করে মার্কিন বাহিনী। প্রসঙ্গত, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানের বিরুদ্ধে আমেরিকা ও ইজ়রায়েলের হামলা শুরুর পরেই রয়টার্সের জনমত সমীক্ষায় দেখা গিয়েছিল ট্রাম্পের পদক্ষেপের প্রতি মার্কিন নাগরিকদের সমর্থন ৪০ শতাংশের নীচে। ২০০৩ সালে ইরাকে সামরিক অভিযানের গোড়ায় প্রায় ৭০ শতাংশ মার্কিন নাগরিক যুদ্ধের পক্ষে ছিলেন। আর ২০০১ সালে আফগানিস্তান যুদ্ধের শুরুতে সমর্থনের হার ছিল প্রায় ৯০ শতাংশ।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
- ইরানের বাহিনী তীব্র প্রত্যাঘাতের হুঁশিয়ারি দেওয়ার পর সমাজমাধ্যমে নতুন বিবৃতি দিলেন ট্রাম্প। লিখেছেন, ‘‘ওরা নাকি বলেছে প্রত্যাঘাত করবে। সেটা করার সাহস যেন না দেখায়। যদি করে, আমরা এমন আঘাত করব যা আগে কখনও দেখা যায়নি।’’
- আমেরিকা এবং ইজ়রায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেই নিহত হয়েছেন। রবিবার সকালে তেহরান এই সংবাদ নিশ্চিত করেছে। তেহরানের রাস্তায় কান্নার রোল। মহিলারা খামেনেইয়ের ছবি হাতে রাস্তায় নেমেছেন। ইরান জানিয়েছে, প্রেসিডেন্ট-সহ তিন সদস্যের কাউন্সিলের হাতে আপাতত দেশ চালানোর ভার থাকবে।
- শনিবার সকাল থেকে ইরানের উপর হামলা শুরু করেছিল ইজ়রায়েল। নেতানিয়াহু দাবি করেন, খামেনেই এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজ়েশকিয়ানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। আমেরিকাও সেই হামলায় ইজ়রায়েলকে সমর্থন করেছে। ইজ়রায়েলি ও মার্কিন বাহিনীর যৌথ হামলায় মুহুর্মুহু ড্রোন, ক্ষেপণাস্ত্র আছড়ে পড়েছে তেহরান-সহ ইরানের বড় শহরগুলিতে। ইরান প্রত্যাঘাত করছে। পশ্চিম এশিয়া জুড়ে যুদ্ধের আবহ।
-
২০:০৬
মার্কিন ভোটের পরেই ভারত-সহ চার দেশের জন্য হরমুজ় প্রণালী খুলল ইরান! হুমকি পশ্চিম এশিয়ায় ট্রাম্পের বন্ধুদের -
‘১০ মিনিটে ধ্বংস করতে পারি’! মোজতবার সতর্কবার্তার পর ইরানকে পাল্টা হুঁশিয়ারি ট্রাম্পের, বলে দিলেন সম্ভাব্য লক্ষ্যবস্তুও
-
দু’দশক পরে ইরাক থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করছে আমেরিকা! ইরানের বিরুদ্ধে অভিযানের আগে নতুন কৌশল?
-
আমেরিকা আবার হামলা শুরু করলে যুদ্ধ ছড়াবে ভারত মহাসাগরে! ট্রাম্পকে হুমকি দিলেন মোজ়তবার মুখপাত্র
-
খার্গ দ্বীপে ইরানের তেলবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা? দাবি-পাল্টা দাবির মাঝে চুপ তেহরান-ওয়াশিংটন